সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

অস্কার পেতে আশাবাদী টম হল্যান্ড

অনলাইন ডেস্ক :

টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান :নো ওয়ে হোম’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে দুর্দান্ত স্কোর করছে। পাশাপাশি সিনেমাটি সিনেপ্রেমী থেকে শুরু সিনেবোদ্ধাদের প্রশংসাও পাচ্ছে নিয়মিত। বাংলাদেশের সিনেমাটির দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। প্রতিটি শো হাউজফুল হচ্ছে। নিজের সিনেমার এমন সাফল্যে টম হল্যান্ড মনে করেন তার অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা রসিকতা করেছিলেন যে, তিনি চলচ্চিত্রে একটি চরিত্র হিসাবে যা অর্জন করতে চেয়েছিলেন তা তিনি অর্জন করেছেন। তাই তিনি মনে করেন এই সিনেমার জন্য অস্কার জিততে চলেছেন। টম হল্যান্ড বলেন, ‘একজন অভিনেতা হিসেবে যে ধরনের চরিত্রে নিজেকে দেখতে চেয়েছিলাম সেটা পূর্ণ হয়েছে। এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করেছি। ক্যারিয়ারে এতদিন পর মনে হচ্ছে এই সিনেমাটিতে অভিনয়ের জন্য আমাকে অস্কার দেওয়া উচিত। আশা করছি আমার এই স্বপ্নটি এবার পূরণ হবে।’ শুরুতে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমা কতৃর্পক্ষ যতটা সাফল্য আশা করেছিল তা পুরোটাই পাল্টে দিয়েছে সিনেমাটি।