সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৮০ যাত্রী নিয়ে গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৬ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গ্রিসে উপকূলে নৌকা ডুবে মারা গেছেন ১৬ অভিবাসনপ্রত্যাশী। তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি ৮০ জন যাত্রী নিয়ে এজিয়ান সাগরে ডুবে যায়। গ্রিসের আধা সরকারি এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। গত শুক্রবার রাতভর পারোসের উত্তর-পশ্চিমাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালায় কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে তিন নারী ও এক শিশুসহ ১২ জন পুরুষের লাশ উদ্ধার করা করা হয়েছে। এদের পরিচয় এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা। শনিবার (২৫ ডিসেম্বর) গ্রিস কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পাল তোলা নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে কোস্টগার্ড। অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্যমতে চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে আড়াই হাজার মানুষের মৃত্যু অথবা নিখোঁজ হন।