সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চিড়িয়াখানার খাঁচা ভেঙে বেরিয়ে এলো নেকড়ের পাল

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের একটি চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল ৯টি নেকড়ে। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ চিড়িয়াখানাটি বন্ধ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। নেকড়েগুলো চিড়িয়াখানার বাইরে না গেলেও এগুলোর মধ্যে বিপদজনক আচরণের জন্য চারটিকে গুলি করে মেরে ফেলা হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তা ফ্যাবিয়েন শলেট। বাকি পাঁচটিকে চেতনানাশক দিয়ে আবার খাঁচায় ঢোকানো হয়। খবর এএফপির। প্রথমে ট্রয়ে ভ্যালে চিড়িয়াখানাটির একটি নিরাপত্তা হ্যাচ নষ্ট করে নেকড়ের পাল। তারপর দেয়াল বেয়ে উঠে বের হয়ে যায়। এ সময় চিড়িয়াখানায় খুব বেশি পর্যটকের আনাগোনা ছিল না। যে কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানান চিড়িয়াখানার প্রধান সভের ফেরারা। ৬০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত পার্কটিতে সিংহ, বানরসহ ৬০০টিরও বেশি প্রাণী রয়েছে।