সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইন্দোনেশিয়ায় নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা

অনলাইন ডেস্ক :

নারী ও শিশুসহ বেশ কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি নৌকা ভেঙে পড়েছে। এখন তারা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলের পানিতে আটকা পড়েছে। গত সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গারা বহু বছর ধরে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ঢোকার চেষ্টা করছেন। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সাগর শান্ত থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে সাগরে নামেন। গত সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, আচেহের বিরুয়েনের পানিতে রোববার রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি দেখা গেছে। শরণার্থীদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। নৌকাটিতে ৭০ জনের মতো শরণার্থী ছিলেন। স্থানীয় মৎস্যজীবী কমিউনিটির নেতা বদরুদ্দিন জুসুফ বলেন, নৌকায় ১২০ জন রোহিঙ্গা ছিলেন। তাদের খাবার সরবরাহ করা হয়েছে। আটকেপড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ইন্দোনেশীয় নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, শরণার্থীরা যাতে সাগরে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পারেন, সে জন্য তল্লাশি ও উদ্ধারে আঞ্চলিক দেশগুলোর যৌথ দায়িত্ব নেওয়া দরকার।