সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন অতিথির অপেক্ষায় ফারুকী-তিশা

বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর নতুন অতিথি আগমনের সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালের ১৬ জুলাই ভালোবেসে দুজন ঘর বাঁধেন। এবার তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

তিনি লেখেন— আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতে অনুপস্থিত?

এই ছবিটাতেই নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।