সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।

আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।

ঢাকা প্রিভেন্টিভ কাস্টমস হাউসের নজরদারি কর্মকর্তা মো. তরিকুল জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে শারজাহ থেকে এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, খবর পেয়ে কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় আতাউরকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ ও শরীর থেকে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

—ইউএনবি