সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

অনলাইন ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে পদদলিত হয়ে নববর্ষের দিনে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার ভোরে মাতা বৈষ্ণব দেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এইদিন দক্ষিণ জম্মু শহরের কাছে পার্বত্য শহর কাটরাতে হাজার হাজার হিন্দু ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছিল।

মহেশ নামের একজন জানিয়েছে, তীর্থযাত্রীরা মন্দিরের রুটে প্রবেশ ও প্রস্থান করার সময় একটি গেটের কাছে পদদলিত হয়।

প্রিয়ংশ নামে আরেক ভক্ত বলেছেন, তিনি ও নয়াদিল্লি থেকে আসা তার ১০ বন্ধু শুক্রবার রাতে মন্দির দেখতে এসেছিলেন এবং এই ঘটনায় তার দুই বন্ধু মারা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত।