সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কনওয়ের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ২৫৮

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে কিউ ব্যাটসম্যান ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৮৭.৩ ওভারে শেষে ৫ উইকেটে ২৫৮ রানে দিন করেছে স্বাগতিকরা।

শনিবার মাউন্ট মাউঙ্গানুইতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

প্রথম দিন শেষে কনওয়ে ১২২ রানে করে টেস্টে তার দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন বোলার শরিফুল ইসলাম।

টেস্টের প্রথম দিনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরিফুলের পারফর্মেন্সকে ছাপিয়ে গেছেন কনওয়ে। প্রথম দিনে দুর্দান্ত বোলিং করলেও উইকেট নিতে ব্যর্থ হন তাসকিন।

এই ম্যাচে প্রথম দিনে ৫৫.৩ ওভার বোলিং করেছেন বাংলাদেশি পেসাররা। এছাড়া স্পিনার মেহেদি হাসান মিরাজ ২৭ ওভার এবং শান্ত ও মুমিনুল একসঙ্গে করেন পাঁচ ওভার।

এই টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার জন্য আগামীকাল ভালো শুরু করতে হবে বাংলাদেশের।

—ইউএনবি