সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কানাডায় বর্ণবাদী হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক :

কানাডার অন্টারিও প্রদেশে গাড়ি চাপা দিয়ে মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগে অনুমোদন দিয়েছেন কানাডার অ্যাটর্নি জেনারেল।

পুলিশ জানিয়েছে, হামলাকারী, ২০ বছর বয়সি ন্যাথানিয়েল ভেল্টম্যান পূর্বপরিকল্পিতভাবে ওই মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। বেশ কিছুদিন ধরেই স্থানীয় মুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল হামলাকারী।

গেল ৬ই জুন সন্ধ্যায় অন্টারিওর লন্ডন শহরে হাটতে বের হয়ে বর্ণবাদী ওই হামলায় নিহত হন সৈয়দ আফজাল, তার ৭৪ বছর বয়সি মা, স্ত্রী এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল। প্রাণে বেচে যায় তাদের ৯ বছর বয়সি ছেলে।