সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কারাগারে থেকে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে কারাগারে থেকে বিজয়ী হয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল।

নির্বাচনের ফলাফল অনুযায়ী এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (চশমা) প্রতীকে তিনি পান তিন হাজার ৯৬১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুস সালাম পান দুই হাজার ৪৭২ ভোট।

গত বছরের মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার সঙ্গে যুক্ত ১৪টি মামলার আসামি মনিরুল। এর মধ্যে ১৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

মনিরুলের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা মো. হোসেন মিয়া বলেন, মিথ্যা অভিযোগে মনিরুলকে কারাগারে রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে, তার আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা তার পক্ষে প্রচারণা চালিয়ে গেছেন।

—ইউএনবি