সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি ৬৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি ইতালির অ্যাভিয়ানোর একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্তো কুইলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইতালির সাবেক সাংবাদিক ও কেন্দ্র-বামপন্থী রাজনীতিবিদ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম বাতিল করেন।
সাসোলির রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুতর জটিলতার কারণে গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
এর আগে সেপ্টেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সের স্ট্রাসবার্গের একটি হাসপাতালে চিকিৎসা নেন।
সাবেক এই টেলিভিশন সংবাদ উপস্থাপক ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসন বিশিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি হন। এর আগে ২০০৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হন এবং তিনি তিন দশক সাংবাদিকতা করেন।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল সাসোলিকে ‘আন্তরিক ও অমায়িক ইউরোপীয়’ উল্লেখ করে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই তার মানবিক উষ্ণতা,উদারতা,বন্ধুত্ব ও হাসি স্মরণ করছি।’
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ‘আমি একজন মহান ইউরোপীয় ও ইতালিয়ানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ডেভিড সাসোলি ছিলেন একজন অমায়িক সাংবাদিক, ইইউ পার্লামেন্টের অসাধারণ প্রেসিডেন্ট ও সর্বোপরি একজন প্রিয় বন্ধু।’

—ইউএনবি