সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টেকনাফে ১০ কোটি ৩২ লাখ টাকার ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২.০৬৪ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অভিযানে টেকনাফ সমুদ্র সৈকত বিওপি থেকে উত্তরে ৩.৩ কিলোমিটার দূরে নোখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ রোড সংলগ্ন তামরিস্ক গাছের বনে অভিযান চালিয়ে ১০ কোটি ৩২ লাখ টাকা মূল্যমানের এই মাদক জব্দ করে।

অভিযানে কোনো মাদক ব্যবসায়ী বা পাচারকারীকে আটক করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

—ইউএনবি