সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার

জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ এক কলারের ফোন কল পেয়ে বরগুনার আমতলী থানাধীন শাখারিয়ার মোড় থেকে মুখোমুখি সংঘর্ষে খাদে আটকে পড়া দুই গাড়িচালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধার ব্যক্তিরা হলেন-বরগুনার বেতাগি এলাকার মো. আনোয়ার হোসেন সবুজ (৩৫) ও মো. রানা (২২)।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে একজন কলার ফোন করে জানান, বরগুনার আমতলী থানাধীন শাখারিয়ার মোড়ে ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিক আপ গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। এই সময় দুই গাড়ির চালক আটকা পড়ে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সকাল পৌনে ৭টার দিকে সংবাদ পেয়ে আমতলি এবং পটুয়াখালী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া দুজন চালককে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা মো.জাকির হোসেন, সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী ৯৯৯ কে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

—ইউএনবি