সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক লাখ এক হাজার ২০০ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

–ইউএনবি