সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এ টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে জানান। টেলিফোন আলাপে দুই প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আলাপকালে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।