সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনায় আক্রান্ত মেয়র তাপস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, গত রোববার থেকে মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত। এ ছাড়া মেয়রের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। তিনি বলেন, শুক্রবার সন্তানদের নিয়ে মেয়রের লন্ডনে যাওয়ার কথা ছিল। এজন্য করোনা পরীক্ষা করান তিনি। সকালে তিনি নগর ভবনে এসেছিলেন। এখন বাসায় অবস্থান করছেন।