সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাওয়ালি সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে দু’জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বুধবার কাওয়ালি মাহফিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
রাতুল মাহমুদ নামে প্যাকের একজন সংগঠক বলেন, প্রতিবাদ সমাবেশের ব্যানার খোলা মাত্র তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশের হামলায় প্যাকের সংগঠক শিমুল চৌধুরী ও সজীব তুষার আহত হয়েছেন বলেও জানান তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সম্প্রতি সরকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করেছে। তাই তারা সমাবেশের চেষ্টা করলে আমরা বাধা দিই এবং তারা চলে যায়।’

—ইউএনবি