সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুমিল্লায় বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ, আহত ৪১

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে ৩৮ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আগামী শনিবার বিরুলিয়া গ্রামে শীতকালীন মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আনোয়ার হোসেন তার বাড়িতে বেলুনে গ্যাস দিচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন।

লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪১ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।