সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ১৪৬ জনে ছাড়িয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৯৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৫০ হাজার ৬০৫ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৫১৪ জন। এছাড়া মোট মারা গেছে এক লাখ ২৭ হাজার ৯৫৭ জন।

যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৪৫৭ জন। মোট মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮৩ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৬৬ জন।