সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারা কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটা এখনও জানা যায়নি। রবিবার (১৬ জানুয়ারি) রাতে সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টায় উপসর্গ থাকায় চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে বিকালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এই ফলাফল সম্পর্কে আরও বেশি নিশ্চিত হতে দুটি নমুনাই আরটি পিসিআর আরও দুবার টেস্ট করা হয়। আরটি পিসিআর টেস্টেও দুজনের নমুনাই বার বার রিপোর্ট পজিটিভ আসে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘দুপুরে করোনা পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আমি নিজে নমুনা দিয়েছিলাম। বিকালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে আমি নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছি।’

উল্লেখ্য, চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান গত ১৩ জানুয়ারি যোগদান করেন এবং জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান গত ১০ জানুয়ারি চুয়াডাঙ্গায় যোগদান করেন।

—ইউএনবি