সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২২

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় তুর্কমেনিস্তান সীমান্তে বাডঘিস প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২২ জন মারা গেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান বাজ মোহাম্মদ সারওয়ারি বলেছেন, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় ৫ দশমিক ৩ মাত্রায় এবং বিকাল ৪টায় ৪ দশমিক ৯ মাত্রায় যথাক্রমে প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউ থেকে ৪১ কিলোমিটার (২৫ মাইল) পূর্ব এবং ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।

সারওয়ারি বলেন, প্রদেশের দক্ষিণ প্রান্তের কাডিস জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘খুব দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে।

সারওয়ারি বলেন, প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউতে কিছু বাড়িতে ফাটল ধরেছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।