Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ২৯ ঘর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি ঘর।

মঙ্গলবার সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। নিহত হয় ১৫ রোহিঙ্গা। সর্বশেষ ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে ছাই হয়।

—ইউএনবি