সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভারতে টিকা নেওয়ায় পিছিয়ে পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীরা

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। গেল কয়েকদিনের তা-বের পর দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। শনিবার (২২ জানুয়ারী) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮৮ জন। আর সংক্রমণের হার নেমে এসেছে ১৭ দশমিক ২২ শতাংশে। দেশটিতে এই মুহূর্তে অ্যাক্টিভ (পজিটিভ রয়েছেন) করোনা রোগীর হিসাবে শীর্ষ দশ রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ টিকাকরণে রাজ্যটি এখনও বেশ পিছিয়ে, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের আগ্রহ তেমন নেই বললেই চলে। বৃহস্পতিবার দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে করোনা টিকাকরণে ভারতে সবার পেছনে পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে মাত্র ৫৩ শতাংশ কিশোর-কিশোরীর টিকাকরণ হয়েছে। একই সঙ্গে নাম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগরহাভেলির। গত ৩ জানুয়ারি ভারতে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে টিকাকরণের ব্যবস্থা হয়েছে। তবে রাজ্যে স্কুল থেকে ঝরে পড়াদের এখনও টিকাকরণের ব্যবস্থা শুরু করে উঠতে পারেনি রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণে সবার ওপরে নাম রয়েছে অন্ধ্র প্রদেশের। সেখানে ৯১ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। নয়া দিল্লির সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে অ্যাক্টিভ কেসের হিসাবে শীর্ষ দশেই আছে পশ্চিমবঙ্গের নাম, যা যথেষ্ট উদ্বেগের। যদিও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিন ধরে টানা কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।