সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

হিজাব পরায় ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

অনলাইন ডেস্ক :

ভারতের কর্ণাটকের একটি সরকারি কলেজে হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। শিক্ষার্থীরা জানান, হিজাব পরার কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের কলেজে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একদিন ক্লাসের ভেতরে গেলে শিক্ষক ধাক্কা দিয়ে বের করে দেন। আলিয়া আসাদি নামে এক ছাত্রী বলেন, ‘আমরা হিজাব পরে কলেজে এসেছিলাম, কিন্তু আমাদের ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না। হিজাব পরার জন্য আমাদের ২০ দিন সাসপেন্ড করা হয়েছে। আমরা এখনও ক্লাসের বাইরে বসে আছি।’ এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছয় শিক্ষার্থী কলেজের ড্রেস কোড অমান্য করেছেন। কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়ার বলেন, ‘শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মাথায় স্কার্ফ পরতে পাড়েন। তবে ক্লাসের ভেতরে নয়। শ্রেণীকক্ষে অভিন্নতা নিশ্চিত করতে নিয়মটি কার্যকর করা হচ্ছে।’