সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’র বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা বেনজীরের অবস্থান জানতে ফের ইন্টারপোলে চিঠি
Skip to content

খুলনা টাইগার্সকে হারালো ফরচুন বরিশাল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম ম্যাচে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবরা জয় পেয়েছে ১৭ রানে। বরিশালের দেওয়া ১৪২ রানের টার্গেট তাড়া নেমে ১২৪ রানে গুটিয়ে গেছে খুলনার ইনিংস। ১৯তম ওভারের শেষ বলে ৩৬ বলে ৪০ রান করা মুশফিুক আউট হলে খুলনার পরাজয় নিশ্চিত হয়। লনার পক্ষে ইয়াসির আলী রাব্বি ২৩ ও থিসারা পেরেরা ১৯ রান করেন। আগের ম্যাচে এক রান করা সৌম্য সরকার শনিবার (২৯ জানুয়ারী) ম্যাচে কোনো রানই করতে পারেননি। বরিশালের পক্ষে বাাঁহাতি পেসার মেহেদি হাসান রানা ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এ ছাড়া মুজিব-উর-রহমান ও জ্যাক লিন্টট ২টি করে উইকেট নেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। গেইল মেরেছেন ৬টি চার ও হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেন ১১ রান। এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন। খুলনার পক্ষে কামরুল ইসলাম, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সিকুগে প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন বরিশালের মেহেদি হাসান রানা।