সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

অবশেষে জাতীয় দলে ফিরলেন জাহানারা

অনলাইন ডেস্ক :

অবশেষে জাতীয় দলে ফেরানো হয়েছে বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমকে। তাকে রেখেই মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার রাতে নিগার সুলতানাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এর আগে শৃঙ্খলাজনিত কারণে কমনওয়েলথ গেমস বাছাইপর্বের মূল দলে জাহানারাকে রাখা হয়নি। তবে বিশ্বকাপের জন্য অভিজ্ঞ এই ক্রিকেটারকে ঠিকই দলে ভেড়ানো হয়েছে। আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শারমিন আক্তার, লতা ম-ল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার।