সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জাতিংঘের বিশেষজ্ঞ হত্যা: কঙ্গোয় ৫১ জনের মৃত্যুদন্ড

জাতিসংঘের দুই বিশেষজ্ঞ। ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে অভিযুক্ত ৫১ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন কঙ্গোর আদালত। ২০১৭ সালে সুইডিশ জায়েদা কাতালান এবং মার্কিন নাগরিক মাইকেল শার্পকে হত্যায় এই রায় দেন কঙ্গোর সামরিক আদালত। সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে কাসাই অঞ্চলে পরিদর্শনে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন তারা। এ সময় অস্ত্রধারীরা রাস্তার পাশে তাদের গাড়ি থামিয়ে দেয়। নিখোঁজের ১৬ দিন পর ২৮ মার্চ এক গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়। মানবাধিকার এবং কূটনীতিককে হত্যার ঘটনায় সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাদের হত্যার পেছনে জড়িত থাকায় অনেকের বিচারকাজ চলে আসছিল গত চার বছরের বেশি সময় ধরে। হত্যাকা-ের পেছনে কঙ্গোর সশস্ত্র সন্ত্রাসী দল কামুইনা নাসাপু জড়িত রয়েছে বলে অভিযোগ কঙ্গো সরকারের। ২০১৭ সাল থেকে কঙ্গোয় সহিংসতায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।