সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আবারো বার্সেলোনাতে ফিরছেন আদামা ত্রাওরে

অনলাইন ডেস্ক :

কাতালান ক্লাব বার্সেলোনাতেই ফিরেছেন স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রাওরে। বার্সাতেই ক্যারিয়ার শুরু করেছিলেন, ফের সেই বার্সেলোনাতেই ফিরেছেন তিনি। ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে ধারে কাতালানা শিবিরে পাড়ি জমিয়েছেন সাবেক লা মাসিয়ান এই তারকা। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কতৃপক্ষ। ধারে ক্যাম্প ন্যু’য়ে পা রাখলেও স্থায়ীভাবে ত্রাওরেকে দলে ভেড়ানোর সুযোগই রয়েছে কাতালানদের। ছড়া মূল্যে অবশ্য এই উইঙ্গারকে দলে ভেড়াতে চেয়েছিল টটেনহ্যাম হটস্পার্স। তবে যে ক্লাবে সেই আট বছর বয়সেই ক্যারিয়ারের সূচনা করেছেন, সেখানেই ফিরতে মরিয়া ছিলেন তিনি। এবং শেষ পর্যন্ত যোগ দিলেন ক্লাবটিতেই। লা মাসিয়ায় বেড়ে ওঠা ত্রাওরে বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। এরপর ২০১৫ সালের আগস্টে ১ কোটি ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। এক বছর পরেই আবার আরেক ইংলিশ ক্লাব মিডলসবরোতে পাড়ি জমান ত্রাওরে। দলটির হয়ে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে যোগ দেন উলভারহ্যাম্পটনে। চলতি মৌসুমের প্রথমভাগে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানো ত্রাওরে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে গোল করেন কেবল একটি। ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। সেদিন কাতালান জার্সিতে ফের অভিষেক হতে পারে আদামা ত্রাওরের।