সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

ভারতের দিল্লিতে করোনার কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে স্কুলগুলো খুলে দেওয়া হবে। আগামী সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। খবর এনডিটিভির। বৈঠকে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সিদ্ধান্ত নিয়েছে, জিমগুলোও খুলে দেওয়া হবে। এদিকে দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে। আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে রাত্রিকালীন কারফিউ শুরু হতো। ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় রাজধানী দিল্লিতে বিধিনিষেধ শিথিল ও স্কুল-কলেজ খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হলো।