সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দুই বছর কঠোর বিধিনিষেধের মধ্যে থাকার পর এবার সব কিছু উন্মুক্ত করতে যাচ্ছে নিউজিল্যান্ড। এমনটি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। এজন্য তিনি পাঁচটি পদক্ষেপের কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি এ কথা জানান। বিশ্বে নিউজিল্যান্ডই সবেচেয়ে বেশি সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের জন্য আর্ডানের ওপর চাপ তৈরি করা হয়। জেসিন্ডা আর্ডান বলেন, পরিবার পরিজন ও বন্ধুদের একত্রিত হওয়া প্রয়োজন। আমাদের ব্যবসা বাড়াতে দক্ষতা প্রয়োজন। নতুন যোগাযোগের জন্য রপ্তানিকারকদের অন্যান্য দেশে ভ্রমণ করা দরকার। আর্ডান আরও বলেন, নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ টিকার দুটি ডোজ এবং অনেকেই বুস্টার ডোজ পাওয়ার কারণে এখন পরিবর্তন আনা সম্ভব। এদিকে, কোয়ারেন্টাইন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেও তা পুরোপুরি তুলে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: সিএনএন