সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আফগানিস্তান ও প্রতিবেশীদের জন্য ৫৮৯ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য ৫৮৯ মিলিয়ন ডলারের তহবিল চায় জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তরফে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আফগানিস্তান এবং তার ছয়টি প্রতিবেশী দেশে জরুরি মানবিক প্রয়োজনে সাড়া দিতে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে। আফগান সংকটে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখেরও বেশি মানুষকে সহায়তা প্রদান এবং বিভিন্ন সম্প্রদায়কে তাদের বিদ্যমান দৈন্যদশা কাটিয়ে উঠতে সহায়তা প্রদানের জন্য এই অর্থের প্রয়োজন। আইওএম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েলস। তিনি বলেন, ‘আফগানিস্তানের চলমান সংকট মানবিক চাহিদাকে তীব্র করে তুলছে। এটি দেশের অভ্যন্তরে এবং সীমানা পেরিয়ে এই অঞ্চলের দেশগুলোতে বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়িয়ে তুলছে।’ তিনি বলেন, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতার পালাবদল ঘটেছে। এর ছয় মাসের মাথায় আফগানিস্তানের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। তিনি বলেন, পদ্ধতিগত পতন এবং মানবিক বিপর্যয়ের একটি বাস্তব ঝুঁকির মুখে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় সব নাগরিক এখন দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত।