সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় ১৮ মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বঙ্গোপসাগরের কালিরচর থেকে ওই জেলের লাশ উদ্ধার করে তল্লাশি টিমের সদস্যরা।

তবে তাৎক্ষণিক ওই মৃত জেলের নাম-পরিচয় জানাতে পারেনি বন বিভাগ।

এ নিয়ে পাঁচ দিনে নিখোঁজ জেলেদের মধ্যে সাত জনের লাশ উদ্ধার করা হলো। এখনও আরও সাত জেলে নিখোঁজ রয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় জানান, বুধবার সকালে তল্লাশি টিমের সদস্যরা বঙ্গোপসাগরের কালিরচর এলাকায় ভাসতে থাকা এক জেলের লাশ উদ্ধার করে। লাশটি দুবলা ফরেস্ট ক্যাম্পে আনা হচ্ছে। এখনও সাত জেলে নিখোঁজ রয়েছে।

তিনি জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয় জেলেরা বুধবার বেলা ১১টা থেকে ৫ম দিনের মতো বঙ্গোপসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। নিখোঁজ জেলেদের বাড়ি বাগেরহাট ও খুলনাসহ উপকূলের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় মৌসুমে ঝড়ের তাণ্ডবে দেড় শতাধিক জেলেকে নিয়ে ১৮টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। প্রায় দেড়শত জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও কমপক্ষে ১৪ জেলে নিখোঁজ হন।

—ইউএনবি