সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইভ্যালির ৭ গাড়ি নিলামে ২ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকদের পাওনা পরিশোধে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি নিলামে বিক্রি করেছেন হাইকোর্টের গঠন করে দেয়া পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার গাড়িগুলো দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
দীর্ঘ নিলাম প্রক্রিয়ার পর সাতজন ক্রেতা গাড়িগুলো সর্বোচ্চ দামে কিনে নেন। নিলামের পর আয়োজক ও অংশগ্রহণকারী সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
নিলাম শেষে বিচারপতি মানিক নিলাম প্রক্রিয়া ও দাম নিয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাড়ির দাম নিয়ে আমরা সন্তুষ্ট।’

—ইউএনবি