সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক :

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেঙ্কভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলোর ইউনিট তাদের মিশন সম্পন্ন করেছে ; তারা ইতোমধ্যে রেল ও অটোমোবাইল পরিবহন শুরু করেছে এবং আজ তাদের গ্যারিসনে স্থানান্তর শুরু করবে। সামরিক বহরের অংশ হিসেবে পৃথক ইউনিট প্যারেড করতে করতে ফিরবে। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী মহড়াসহ বেশ কয়েকটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন করা হয়েছে। তবে কিছু অনুশীলন এখনও চলছে। সশস্ত্রবাহিনী প্রশিক্ষণের জন্য বিশাল আকারের মহড়া চালিয়ে যাচ্ছে। এতে সামরিক জেলা, নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোহ, যে কোনো সময়কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া।