সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিহারে সরকারি হাসপাতালের বেডে ঘুমাচ্ছে কুকুর

অনলাইন ডেস্ক :

সরকারি হাসপাতালের বেডে ঘুমাচ্ছে কুকুর। সম্প্রতি এমনই দৃশ্যের দেখা মিলেছে ভারতের বিহার রাজ্যের একটি সরকারি হাসপাতালে। কুকুর ঘুমানোর ঘটনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এই ঘটনার পর বিহারের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারের একটি হাসপাতালে পাশাপাশি থাকা অনেকগুলো বেডে বসে ও শুয়ে রয়েছেন রোগীরা। কেউ আবার ঘুমাচ্ছেন। তার ঠিক পাশে একটি বেডে ঘুমাচ্ছে তিনটি কুকুর। আরও একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে সেখানে। কিন্তু অদ্ভুতভাবে সেখানে হাসপাতালের কোনো কর্মীকে দেখা যায়নি। এ ছাড়া ওই ঘরে যে রোগীরা ছিলেন, তাদের মধ্যে কাউকেও দেখা যায়নি কুকুরগুলোতে তাড়ানোর চেষ্টা করতে। এই ভিডিও স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোগীর বেডে কুকুর ঘুমানোর এই ভিডিওটি বিহারের সিওয়ান সদর হাসপাতালের জেনারেল ওয়ার্ডের। এই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ডা. ওয়াই কে শর্মা বলেন, ‘হাসপাতালের ওই ওয়ার্ডের একটি দরজা ভাঙা। সেখান থেকেই কুকুর ঢুকে পড়েছিল। বিষয়টি জানার পর সেখানে প্লাস্টার করা হয়েছে। হাসপাতালটি অনেক পুরনো। পরবর্তীতে আর সমস্যা হবে না বলেই আশা করছি।’