সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইউক্রেন সীমান্তে এখনও দেড় লাখ রুশ সেনা: বাইডেন

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেন সীমান্তে এখনও প্রায় দেড় লাখ রুশ সেনা মোতায়েন আছে। ইউক্রেনে এখনও রাশিয়ার হামলার আশঙ্কা আছে। আর যুক্তরাষ্ট্র এ ধরনের উদ্যোগের জবাব দিতে প্রস্তুত। টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন বলেন, রুশ বাহিনীর চলে যাওয়াটা ভালো হবে। কিন্তু, আমরা এখনও তা যাচাই করিনি। আমরা এখনও জানি না রাশিয়ার সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে গেছে কিনা। প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এখনও হামলার আশঙ্কা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মস্কোর নিরাপত্তা উদ্বেগের বিষয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর বাইডেন এ কথা বলেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে বাইডেন বলছেন, বিষয়টি যাচাই করা হয়নি। গত কয়েক মাস ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার মধ্যেই নিরাপত্তার স্বার্থে কিয়েভে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে অনেক রাষ্ট্রই। তবে মস্কো প্রথম থেকেই দাবি করে আসছে তাদের এই মুহূর্তে ইউক্রেন হামলার কোনো পরিকল্পনা নেই। সূত্র: বিবিসি