সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রিন্স অ্যান্ড্রুর যৌন নির্যাতনের মামলা আদালতের বাইরে মিটমাট

অনলাইন ডেস্ক :

ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করার শর্তে এ মামলা মিটমাট হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নাগরিক ভার্জিনিয়া জিওফ্রে নামের এক বালিকা যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেছিলেন, প্রিন্স অ্যান্ড্রু ২০০১ সালে তাঁকে তিন বার যৌন নির্যাতন করেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার ডিস্ট্রিক্ট আদালতে দাখিল করা একটি নথির তথ্যে দেখা গেছে, প্রিন্স অ্যান্ড্রু ও জিওফ্রে আদালতের বাইরে মামলাটি নিষ্পত্তি করেছেন। আদালতের বিচারক লুইস এ কাপলানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হওয়া ভুক্তভোগীদের অধিকার রক্ষায় কাজ করা জিওফ্রের দাতব্য প্রতিষ্ঠানে ‘যথেষ্ট পরিমাণ অর্থ’ দেবেন প্রিন্স অ্যান্ড্রু।