সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দুই ধরনের টিকা নিলেন এঙ্গেলা মেরকেল

অনলাইন ডেস্ক :

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। জার্মান সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেন ৬৬ বছর বয়সি মেরকেল। দুই ধরনের টিকার প্রভাব নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা নেই। তবে যুক্তরাজ্যের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করেন দুই ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে দুই ধরনের টিকা নেয়ার বিষয়টি অনেক দেশই বিবেচনা করছে। এর আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া স্থগিত করে ইউরোপের কয়েকটি দেশ। আর ৬০ বছরের কম বয়সিদের জন্য প্রাথমিকভাবে স্থগিত করলেও পরে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুমোদন দেয় জার্মানি।