সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাঁচ সিনেমা নিয়ে অপুর ব্যস্ততা

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বিরতী ভেঙে পুনরায় রুপালি পর্দায় ফিরেছেন তিনি। ‘ঈশা খাঁ’ নামে নতুন একটি সিনেমায় কাজ করছেন। গত মঙ্গলবার থেকে রাজধানীর বেইলী রোডে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ডায়েল রহমান পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন ডিএ তায়েব। গল্পে দেখা যাবে- ঈশা খাঁ সোনামণিকে ভালোবাসতেন। প্রেমিকাকে সোনারগাঁও নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও গানের শুট করা হবে বলে পরিচালক জানিয়েছেন। অপু বিশ্বাস বলেন, ‘ঈশা খাঁ’ ঐতিহাসিক গল্পের সিনেমা। গল্প শুনেই কাজ করতে রাজি হয়েছি। তাছাড়া তায়েব ভাইয়ের সঙ্গে এর আগে একাধিকবার কাজ করার কথা হলেও শেষ পযর্ন্ত কাজগুলো করা হয়নি। অবশেষে কাজটি হচ্ছে।’ অপু বিশ্বাস কয়েকদিন আগে ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে ছিলেন নিরব। এরও আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রথম লটের শুটিং। সিনেমাটিতে তার বিপরীতে জয় চৌধুরীকে দেখা যাবে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ গত মাসে মুক্তি পায়। তার মুক্তিপ্রতিক্ষীত আরেকটি সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর ম-ল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির দিন গুনছে।