সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে থাকছে ‘ডিআরএস’

অনলাইন ডেস্ক :

২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ঢাকায় হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবারের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ‘ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’ থাকছে। গত রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)। তিনি বলেন, ‘বিপিএল চলাকালে ডিআরএস এর যন্ত্রপাতি ঢাকায় চলে এসেছিল। যারা এটা পরিচালনা করবেন সেই টেকনিক্যাল পার্সনরাও চলে এসেছেন। আশা করছি, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা শতভাগ ডিআরএস ব্যবহার করতে পারবো। ’বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিআরএস ব্যবহার করেনি বিসিবি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে বিপিএলে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তে পর সমালোচনা আরো তীব্র হয়। পরে ডিআরএস এর পরিবর্তে পুরনো দিনের অল্টারনেটিভ রিভিউ সিস্টেম বা ‘এডিআরএস’ ব্যবহার করা হয়েছিল।