সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাকিস্তানে ‘গার্ড অব অনার’ পেলেন রশিদ খান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন আফগান তারকা রশিদ খান। শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবারের আসরের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। সেই ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রশিদ খানদের দল লাহোর কালান্দার্স। ম্যাচ শেষে আফগান লেগ স্পিনারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেছেন তার সতীর্থরা। পিএসলের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন রশিদ। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। রশিদ এবারের পিএসএল আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবং পাকিস্তানে খেলতে যাওয়ার কারণেই রশিদকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা। এদিকে, আফগানিস্তান ক্রিকেট দল শনিবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছেছে। সিলেটে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করেছে তারা। এসিবি জানিয়েছে, রশিদ খান, মোহাম্মদ নবী ও রাহমানুল্লাহ গুরবাজ ২১শে ফেব্রয়ারি চট্টগ্রামে পৌঁছবেন। এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টাইগারদের বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।