সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণার পরই বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ২০১৪ সালের পর এই প্রথম প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। সামরিক অভিযানের প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি ও শেয়ারবাজারে। লন্ডনে ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৩ দশমিক ৩ শতাংশের মতো বেড়ে গেছে। গত সাত বছরে আন্তর্জাতিক বাজারে এটিই সর্বোচ্চ দাম বৃদ্ধি। দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়ার স্বীকৃতির পর ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৯৮ মার্কিন ডলারে পৌঁছে যায়। ইউক্রেন সঙ্কট নিয়ে চলতি সপ্তাহে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও দেশটির একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। বিশ্বে জ্বালানি তেল রপ্তানিতে সৌদি আরবের পরই রাশিয়ার অবস্থান। এ ছাড়া রাশিয়াই বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে।