সাম্প্রতিক
হরমুজ প্রণালি বন্ধের শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম নেপালের মানবিক সংকটে বাংলাদেশের ১ মিলিয়ন ডলার অনুদান আমানত ফেরত পেতে প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, পুরো টাকা চান ২,৩৬৭ গ্রাহক আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছয় মাসে দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ লিটনের নেতৃত্বে এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ সারাদেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে: র‍্যাব মহাপরিচালক গ্যাস সংকট সামাল দিতে চার জাহাজ এলএনজি কিনছে সরকার
Skip to content

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক :

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের কথা হয়তো ভুলে যেতে চাইবেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আবার ১১১ রানে গুটিয়ে যায় তারা। ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাবরণ করে প্রোটিয়া বাহিনী। সেই একই মাঠে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান। শতক হাঁকিয়েছেন ওপেনার সরেল এরউই। আউট হওয়ার আগে ২২১ বল মোকাবিলায় ১০৮ রান করে গেছেন তিনি। তার আগে অপর ওপেনার অধিনায়ক ডিন এলগার করেন ৪১ রান। তাদের দুজনের জুটি থেকে আসে ১১১ রান। এরপর তিনে নামা এইডেন মারকামও ৪২ রান করে ফিরে গেছেন। প্রথম দিন শেষে রাসি ভ্যান ডের ডুসেন ১৩ ও টেম্বা ভুবামা ২২ রানে অপরাজিত আছেন। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি, ম্যাট হেনরি ও নিল ওয়াগনার একটি করে উইকেট শিকার করেছেন।