সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঢাবিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে নীলক্ষেত অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো বসতে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করে এবং দুপুর সোয়া ১টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের দিকে রওনা দেয়।

দাবি আদায়ে তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশে যোগদানকারী ছাত্রদের একজন তানভীর আহমেদ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষার সময় অসুস্থ ছিলাম এবং সেজন্য ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সুযোগ চাই।

সোহান আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, তারা শুধু শিক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলছেন। ‘মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসতে দিতে পারে, তাহলে ঢাবি কেন আমাদের অনুমতি দেবে না?’

—ইউএনবি