সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইলে এক মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দেয়া হয়।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ শেখ (৪০) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নড়াইল সদরের ফেদী গ্রামে শ্বশুর বাড়িতে মাদক বিক্রির সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ শেখকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার আদালত এই রায় ঘোষণা করেন।

—ইউএনবি