সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে বললো কানাডা

অনলাইন ডেস্ক :

অপ্রত্যাশিত নিরাপত্তার কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে কানাডা। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অপ্রত্যাশিত এবং বিনা নোটিশেই অবনতি হতে পারে। মন্ত্রণালয় এক ভ্রমণ নির্দেশিকায় আরও জানিয়েছে, রাশিয়া থেকে ফ্লাইট একদমই সীমান্ত হয়ে উঠেছে। দেশটিতে দূতাবাসের ক্ষমতা আরও সীমিত হতে পারে। ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশের মতো কানাডার জাস্টিন ট্রুডো সরকারও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অভিযানের ব্যাপকতাও বাড়িয়েছে রুশ বাহিনী। যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা বলছে, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে। খারকিভ, চেরনিহিভ এবং মারিউপুলের বেসামরিক জনবহুল এলাকা টার্গেট করে অভিযান চালাচ্ছে। রাশিয়া ১৯৯৯ সালে চেচনিয়া এবং ২০১৬ সালে সিরিয়ায় একই কৌশল অবলম্বন করে বলে অভিযোগ ব্রিটিশ গোয়েন্দাদের। সংকট উত্তরণে ইতোমধ্যে ইউক্রেন ও রুশ প্রতিনিধি দল বেলারুশে আলোচনায় বসলেও কোন সমাধানে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় আগামী সোমবার আবারও উভয় পক্ষ বৈঠকে বসার কথা রয়েছে।