সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার রাশিয়া থেকে সরে আসার ঘোষণা দিলো মাস্টারকার্ড ও ভিসা

অনলাইন ডেস্ক :

একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রাশিয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিষেধাজ্ঞা বন্ধে যুদ্ধের হুমকি দিতে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। কিন্তু এরইমধ্যে নতুন ধাক্কা হিসেবে রাশিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ভিসা ও মাস্টারকার্ড। বিশ্বজুড়ে লেনদেনে তাদের সেবা ব্যবহৃত হয়। কিন্তু মাস্টারকার্ড এবং ভিসা জানিয়েছে, ইউক্রেনে হামলার কারণে তারা রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে। এ খবর দিয়েছে বিবিসি।খবরে জানানো হয়, রাশিয়া থেকে সরে যাওয়া নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে মাস্টারকার্ড ও ভিসা। এতে বলা হয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো এখন আর তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে অন্য দেশের কোন ব্যবহারকারীও রাশিয়ার কোন মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না। মাস্টারকার্ড বলেছে, আমরা এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছিনা। এমন পদক্ষেপ নেয়ার আগে আমরা আমাদের কাস্টমার,অংশীদার ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করে নিয়েছি। এদিকে ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না। হোয়াইট হাউজ জানিয়েছে, ভিসা ও মাস্টারকার্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।