সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট রফিক তারারের মৃত্যু

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট রফিক তারার আর নেই। সোমবার ৯২ বছর বয়সে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তার মৃত্যু হয়।

রফিক তারারের নাতি আজম তারার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

সাবেক পাকিস্তানি এই বিচারক ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলি, প্রধানমন্ত্রী ইমরান খান, দেশটির সামরিক প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ বিশিষ্ট রাজনীতিবিদরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

১৯৯৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল তাকে সমর্থন করার পর তারার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।