সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজবাড়ীতে তুচ্ছ ঘটনার জেরে যুবকের হাত কেটে বিচ্ছিন্ন

রাজবাড়ীতে তুচ্ছ ঘটনার জের ধরে এক যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রিয়াজ শেখ (২৪) উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে।

অভিযুক্ত হুমায়ুন ওরফে হুমাই (২৫) একই উপজেলার সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।

দৌলতদিয়া ইউনিয়নের স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ফকির বলেন, আমরা কয়েকজন দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় বসে গল্প করছিলাম। এর মধ্যে রিয়াজ নামের ছেলেটি চিৎকার করে দৌড়ে আমার বোডিংয়ের মধ্যে ডুকে যায়। তখন আমরা খেয়াল করি তার বাম হাত থেকে অঝোরে রক্ত ঝরছে। আমরা কয়েকজন মিলে ওই তরুণকে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার জানান, প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহত রিয়াজকে ফরিদপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

—ইউএনবি