সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

৭ হাজার কিলোমিটার উড়তে পারে ইরানের তৈরি ড্রোন

নিউজ ডেস্ক :

ইরানের তৈরি ড্রোন সাত হাজার কিলোমিটার ( চার হাজার মাইলের বেশি) উড়তে সক্ষম। রোববার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে জেনারেল হোসাইন সালামি বলেন, ‘আমাদের তৈরি এমন অনেক ড্রোন রয়েছে যা কোন পাইলট ছাড়াই সাত হাজার কিলোমিটার উড়তে পারে এবং এসব ড্রোন একই স্থানে ফিরে আসতে বা যেকোন জায়গায় অবতরণ করতে পারে।’
তিনি এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে এ বছরের গোড়ার দিকে উন্মোচন করা ইরানের ‘গাজা’ যুদ্ধ ড্রোনের দুই হাজার কিলোমিটারের তুলনায় নতুন এ ড্রোনের রেঞ্জ হবে সাড়ে তিন হাজার কিলোমিটার।
নতুন এ ড্রোন তৈরির আগে ‘গাজা’ ড্রোন ছিল ইরানের সবচেয়ে দীর্ঘ রেঞ্জের ড্রোন।
ইরানের বিমানবাহিনী অধিকাংশ ক্ষেত্রে ১৯৭৯ সালে ক্ষমতাচ্যূত শাহ’র করা আইনের আওতায় ক্রয় করা যুক্তরাষ্ট্রের পুরোনো যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এগুলোর রক্ষণাবেক্ষণও কঠিন হয়ে পড়েছে।